নিজের ফোনের পাসওয়ার্ড ভুলেছেন বরিস জনসন!

১৪ জুলাই, ২০২৩ ২০:৪৮  

নিজের ব্যবহৃত আইফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা বিধিনিষেধ ভাঙা নিয়ে তার বিরুদ্ধে চলমান তদন্তকালে ফোনের পাসওয়ার্ড চাওয়া হলে তা দিতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত তার সেই ফোনের পাসওয়ার্ড পুনরুদ্ধার করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। খবর এনডিটিভির।

২০২০ সালে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বিশ্বব্যাপী আরোপ করা হয় কঠোর লকডাউন। কঠোর বিধিনিষেধে ওই সময় সাধারণ মানুষ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে পারত না। এমনকি কেউ মারা গেলে সেখানে ১০ জনের বেশি উপস্থিত থাকতে পারত না।

সবাই যখন ঘরবন্দী ঠিক তখন সব বিধি-নিষেধ উপেক্ষা করে বরিস তার সরকারি বাসভবনে কয়েকবার পার্টি করেছেন। এর মধ্যে ছিল তার জন্মদিনের পার্টো। বরিসের এসব কর্মকান্ড নিয়ে ব্রিটেনজুড়ে নানা সমালোনার ঝড় উঠে। এরপর পার্টি করার বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ।

অভিযোগ উঠে আসে, তিনি হোয়াটসঅ্যাপে তার বন্ধুদের পার্টিতে আমন্ত্রণ জানাতেন। এরপর পুলিশ তদন্তের জন্য হোয়াটসঅ্যাপে তার আদান প্রদান করা বার্তাগুলো দেখতে চান।

কিন্তু তিনি জানান, কোভিডকালে ব্যবহৃত আইফোনটি তিনি এখন আর ব্যবহার করেন না। ওই ফোনটি তিনি ২০২১ সালের মে মাসে ব্যবহার করা বন্ধ করে দেন। এরপর তিনি ওই ফোনের পাসওয়ার্ডও ভুলে যান।

এরপর পুলিশ ফোনটি জব্দ করে ও পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা চালান। অবশেষে তদন্তকারী দলটি ওই ফোনের পাসওয়ার্ড পুনরুদ্ধার করেন।

বরিসের এক সহযোগী সংবাদমাধ্যমকে বলেছেন, বরিস তার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন এটা মোটেও সত্য নয়। পাসওয়ার্ড তার ঠিকই মনে আছে। কিন্তু ফেঁসে যাওয়ার ভয়ে তিনি পাসওয়ার্ড বলছেন না।

ওই সহযোগী আরও জানান, বরিস তার পাসওয়ার্ড না বললেও আইন প্রয়োগকারী সংস্থা ঠকই তার ফোনের পাসওয়ার্ড পুনরুদ্ধার করেছে।তবে এর আগে বরিস জানিয়েছিলেন, যদি ফোনের পাসওয়ার্ড পুনরুদ্ধার কর যায় তাহলে তিনি তদন্তের স্বার্থে তার পুরানো ফোনের বার্তা শেয়ার করতে ইচ্ছুক।

ডিবিটেক/বিএমটি